আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

শ্যামপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

রাজধানীর শ্যামপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে সাততলা একটি ভবনের তিন তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-মো. জামাল উদ্দিন (৫০), মো. জামিল হোসেন (২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ জামিলের বাবা ইকবাল হোসেন জানান, রুমে তিন জন কথা বলছিলো। এ সময় সিগারেট ধরানোর সঙ্গে সঙ্গে রুমে জমে থাকা গ্যাসে আগুন লেগে যায়। পরে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার তরিকুল ইসলাম বলেন, ‘জামালের শরীরে ৭৫ শতাংশ, জামিলের ৫৫ শতাংশ ও তুষারের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img