আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

‘আগুন দিয়ে শ্রমিকদের আন্দোলন নস্যাৎ করতে চায় সরকার’

আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে আগুন দেয়ার অভিযোগ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নিজের কারখানায় শ্রমিকরা কখনো আগুন দেয় না। সরকার আগুন দিয়ে শ্রমিকদের আন্দোলন নস্যাৎ করতে চায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদ উদ্যোগে এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার, ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।শ্রমিকরা ন্যায্য মজুরির আন্দোলন করলে কারখানা বন্ধের ভয় দেখানো হয় অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকের মজুরি যা বাড়ে জিনিসপত্রের দামসহ জীবনযাত্রার ব্যয় বাড়ে তার চেয়ে বেশি। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ।

তিনি বলেন, এই সরকার ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকলে শ্রমিকের কথা ভাবতো। তারা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান হবে না। জনগণকে ভোটের অধিকার ফেরত দিতে হবে।

ঐক্যবদ্ধভাবে আরো শক্তিশালী লড়াইয়ের আহ্বান জানিয়ে নজরুল ইসলাম বলেন, জোর করে আন্দোলন বন্ধ করা যাবে না। যারা আন্দোলন করে তাদের মামলা দিয়ে কারাবন্দি করে রেখেছে। গায়েবী মামলা বন্ধ করে অন্যায়ভাবে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img