আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

আবারও বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম, ১২ কেজি এখন ১৯৪০ টাকা

দেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে।

আজ রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্য থেকে কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত দরে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা, যা এর আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

এর আগে এপ্রিল মাসের শুরুতে এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গ্যাসের দাম বাড়ল।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতি, জাহাজ চলাচলে বাধা, বিমা ও নিরাপত্তা খরচ বৃদ্ধি এবং বিকল্প পথে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এলপিজির দাম বাড়াতে হয়েছে।

সংস্থাটি আরও জানায়, সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানি জাহাজভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ সাময়িকভাবে প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img