আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

শ্রীপুরে গোবরের গর্তে পড়ে দুই বছরের শিশু নিহত

এহসানুল হক কবির, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গোবর ফেলার গর্তে পড়ে সাজ্জাদ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার  সকাল ১১টার দিকে পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এই ঘটনা ঘটে।নিহত শিশু ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাজ্জাদ সবার অজান্তে বাড়ির পাশে গোবর ফেলার গর্তে কোনো এক সময় পড়ে যায়।পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করে। একপর্যায়ে বাড়ির পাশে ওই স্থানে গিয়ে গর্তে থেকে শিশু সাজ্জাদের মরদেহ উদ্ধার করে।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান বলেন, শিশু মৃত্যুর ঘটনা আমাদেরকে কেউ জানায়নি। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img