আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

রাজাপুরে ইউপি সদস্যসহ দুই ভাইয়ের গাছ নিধন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ইউপি সদস্যসহ দুই ভাইয়ের বিরুদ্ধে অন্যের গাছ নিধনের অভিযােগ পাওয়া গেছে। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলে মো. অমিনুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযােগ দাখিল করেন। আমিনুল ইসলাম উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাউথপুর গ্রামের মাে. শাহজাহান তালুকদারের ছেলে। মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাে. তরিকুল ইসলাম তারেক ও মঠবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মাে. তহিদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ করেন। তারা দুই ভাই মঠবাড়ি ইউনিয়নের সাউথপুর গ্রামের মৃত. আঃ আজিজ হাওলাদারের ছেলে।

অভিযােগপত্র থেকে জানাগেছে, জাঙ্গালিয়া নদীর ভাঙ্গন রােধ করতে প্রায় ২০/২২ বছর পূর্ব নিজ খরচে নিজের পৈত্রিক সম্পত্তির পার্শ্ব দিয়ে বেড়িবাধ নির্মাণ করে আমিনুল ইসলামের বাবা মাে. শাহজাহান তালুকদার। কিন্তু স্থানীয় ইউপি সদস্য তহিদুল ইসলাম ও তার ভাই তরিকুল ইসলাম তারেক কাবিখা প্রকল্পের আওতায় ঐ বেড়িবাধ পুনঃনির্মাণ কাজ শুরু করে। কােন নাটিশ ছাড়াই আমিনুলের ৩০টি রেইনট্রি গাছ বেকু (স্ক্রুবিটার) দিয়ে কাজ করার সময় উপড়ে ফেলে দেয়। যা গাছ নষ্ট না করেও করা যেত। আমিনুল ইসলাম আরােনজানায়, প্রতিহিংসা মূলক তাদের গাছ নিধন করা হয়ছ। এতে তাদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। তিনি সরেজমিন তদন্তপূর্বক এই ক্ষতিপূরণের দাবী জানান। মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাে. তরিকুল ইসলাম তারেক জানান, সরকারী রাস্তার মধ্যে গাছ রোপন করেছিলো। কাজ বরাদ্দের পর একমাস আগেই তাঁদের নোটিশ দেয়া হয়েছিলো রাস্তার সীমানার মধ্যে যার যা আছে তা সরিয়ে নিতে। কিন্তু তাতে তারা ভ্রুক্ষেপ করে নাই। সরকারী কাজ শুরু করলে রাস্তা পরিস্কার করা হয়েছে। নোটিশ দেয়ার পরে গাছ কেটে নিলে তা আর ক্ষতিগ্রস্ত হতো না। সরকারী কাজ তো আর গাছের জন্য মাসের পর মাস অপেক্ষায় ফেলে রাখা যায় না। তাই রাস্তার কাজ করাতে গিয়ে গাছগুলো কেটে ফেলা হয়েছে। অন্যরা কেউ অভিযোগ না দিলেও অভিযোগকারীদের সাথে ব্যক্তিগত শত্রুতা থাকায় তারা অভিযোগ দিয়েছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img