আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

সাভারে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দৈনিক দিনের কণ্ঠঃ ঢাকার সাভারে গাড়িচাপায় নাহিদ মাহমুদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় আনা হয়েছে। সোমবার (৬ মে) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করতে পারেনি পুলিশ।

নিহত নাদিম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জামির্তা এলাকার মোহসীন আলীর ছেলে। তিনি মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে নাহিদ মাহমুদ যাচ্ছিলেন। তিনি মহাসড়কের পুলিশ টাউনের সামনে গেলে একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img