আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

ভালুকায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

রোমান আহমেদ নকিব, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ২০২৩-২০২৪ অর্থবছরে “সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প” এর আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকী) প্রদানের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ মে) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে অর্ধেক মূল্য সরকার ভর্তুকী দিয়ে ২টি কম্বাইন হারভেস্টার মেশিন, রাইস ট্রান্সপ্লান্টার, রিপার, মেইজ শেলার ও পাওয়ার স্প্রেয়ার বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান, কৃষি কর্মকর্তা নুসরাত জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাচ্ছুম শাহ্ সহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানান, কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতির ছোঁয়া লাগতেছে। এই যন্ত্রপাতিগুলো পেয়ে কৃষকেরা উপকৃত হবে।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img