
নজরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার বনপাড়া পৌর ইমাম ঐক্য কল্যাণের পক্ষ থেকে নাটোর ০৪ (বড়াইগ্রাম গুরুদাসপুরের) নবনির্বাচিত সংসদ আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে সকল ইমামগণ পৌর ঐক্য কল্যাণের ব্যানারে ফুলেল সংবর্ধনা জানান।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর ইমাম কল্যাণ এর সম্মানিত সভাপতি এবং বনপাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মুয়াজ্জেম হোসাইন।
পৌর কল্যাণের সাধারণ সম্পাদক এবং উপজেলা মডেল মসজিদের সম্মানিত খতিব হাফেজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব।
বনপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা শফিউল্লাহ আনসারী সাহেব। বনপাড়া নতুন বাজার মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ ইয়ামিন হোসাইন।
হাফেজ হযরত মাওলানা ফজলুর রহমান, হাফেজ হযরত মাওলানা শামসুল হুসাইন হযরত মাওলানা নজরুল ইসলাম মিয়াজী।
হাফেজ হযরত মাওলানা আমির হামজা নাটোরী।
এছাড়াও পৌরসভার ইমাম-মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।