আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

সিরাজদিখানে ১৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মুন্সীগঞ্জ (সিরাজদিখান) প্রতিনিধিঃ সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ১৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায়  বিদ্যালয় মাঠে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা  উড়িয়ে ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, ডা. খবির উদ্দিন আহমেদ, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু প্রমুখ।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img