আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

চাটখিলে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ চাটখিল পৌর শহরের আল – ফারুক ইসলামি একাডেমির মাদ্রাসার এক শিক্ষক কে একাধিক মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা মাদ্রাসা থেকে গ্রেফতার করে চাটখিল থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম (৩৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মিদ্দা বাড়ির ইব্রাহিম খলিলের ছেলে।
চাটখিল থানার এসআই মুজিবুর রহমান জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম আল – ফারুক ইসলামিয়া একাডেমির শিক্ষক। তার বিরুদ্ধে একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে তাকে মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img