আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

গাংনীতে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে দু’দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম । প্রধান অতিথী উদ্বোধনী শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পরিষদের ২৩ টি স্টল ঠাঁই পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়। শিক্ষার্থীরা তাদের নানা ধরনের উদ্ভাবনী যন্ত্রাংশ মেলায় প্রদর্শন করেন।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img