আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী খুন, তিন দিন পর ফ্রিজে মিলল লাশ

দক্ষিণ আফ্রিকায় কাজী মহিউদ্দিন পলাশ (৩৬) নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী খুন হয়েছেন। নিখোঁজের তিন দিন পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উইটব্যাংকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তারা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার পুলিশ জানায়, নিহত পলাশকে তার দোকানের কর্মচারী দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের এক নাগরিক হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে। পরে লাশ ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায়। হত্যার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

নিহত কাজী মহিউদ্দিন পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের মরহুম কাজী আমিনুল উল্যাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক।

এ বিষয়ে নিহত পলাশের ভাই কাজী আলমগীর বলেন, “পলাশ প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করে আসছিল। তার মালাউই কর্মচারী তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে এবং লাশ ফ্রিজে লুকিয়ে রাখে। আমরা তিন দিন তার কোনো খোঁজ পাইনি, ফোনও বন্ধ পাই। পরে পুলিশ তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ থেকে ঘটনা উদঘাটন করে। তবে অভিযুক্ত এখনো পলাতক।”

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, “লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।”

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img