আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

কাউখালীতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রতিনিধি দল

বিকাশ হালদার, কাউখালী (পিরোজপুর) থেকেঃ পিরোজপুরের কাউখালীতে স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর বিভিন্ন বাগান পরিদর্শন করেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর প্রতিনিধিদল। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউখালীর গান্ডতা গ্রামে মীর জিয়ার মাল্টা বাগান, সুমাইয়ার ড্রাগন বাগান, ফরিদের আম বাগান, নাঙ্গুলী গ্রামের বসত বাড়ির আঙিনায় পুষ্টি বাগান ও ভার্মিকপোষ্ট ও কৃষি উদ্যোক্তা ফরিদের সুপারী গাছের খোল থেকে প্লেট বানানো কারাখানা পরিদর্শন করেন। এসময় কৃষকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইফাদের মিশন লিডার ডন গ্রিনবার্গ, পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক মোঃ নজরুল ইসলাম, এসএসিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ হামিদুর রহমান, এসএসিপির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, ইফাদের প্রোগ্রাম ম্যানেজার রিলা কার্ক, কাউখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোমা রানী দাস, ইফাদের প্রাইভেট সেক্টর ফারিয়া তাসিন প্রমূখ।
শেষে নাঙ্গুলী গ্রামে কৃষি উদ্যোক্তা ফরিদের পরিবেশ বান্ধব পন্যে সুপারির খোল থেকে তৈরি নিত্য প্রয়োজনীয় বাসনকোসন তৈরির কারখানা পরিদর্শন এবং এ উদ্যোগের প্রশাংসা করেন প্রতিনিধি দল। সময় তারা এ পন্যে বিদেশে রপ্তানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এসময় বিভিন্ন কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img