আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

বেগমগঞ্জের গোপালপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

সাইফুল ইসলাম, বেগমগঞ্জ (নোয়াখালী) প্র্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের ২নং গোপালপুর ইউনিয়নে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  হয়েছে।
তীব্র তাপদহে থেকে মুক্তি ও এস,ডি,জি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত ১০ দিনে ৫ লক্ষ  ফলজ, বনজ,ওষধি গাছের চারা রোপনের কর্মসূচি বাস্তবায়নে ২নং গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগ ও বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণের এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বুধবার সকালে গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল মাস্টার, যুবলীগের ইউনিয়ন আহবায়ক জাবেদ হোসেন রকি,যুগ্ম-আহবায়ক হারুনুর রশীদ বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী উসমান গনি বোরহান, ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রাজীব ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান হোসেন রিপাদ সহ ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img