আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়ন জমা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ দিন উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান  মো: তানভীর ইসলাম, মোঃ মোবারক হোসন পান্না চাঁদভা ইউনিয়নের সদ্য পদত্যাগকৃত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম কামাল।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আজিজুল গাফফার, ইকবাল শেখ, মুহিদুল ইসলাম, শেখ ইউসুফ ও শামীম সরদার।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তহুরা, উম্মে কুলসুম আরা বিউটি, পামেলা খাতুন,  রাশিদা পারভীন, সামেলা খাতুন, নিলা আক্তার, আসমা খাতুন ও রুনা খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img