আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

নাটোরে বড়াইগ্রামে ভুট্টা কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

নজরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামের চান্দাই পূর্বপাড়া এলাকায় বিরোধপূর্ণ জমির ভুট্টা কাটা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার চান্দাই সাতইল   মৌজার বিবাদপূর্ণ ফসলী জমি গ্রাম্য সালিসে ৩ বিঘা পাওয়ার পর সেখানে ভুট্টা বপন করে কলিমউদ্দিন গং ও মোখছেদ গং। দুই দিন আগে ওই জমির ভুট্টা কাটতে গেলে এতে বাঁধা দেয় প্রতিপক্ষ আফাজ গং। বুধবার এ নিয়ে কলিমউদ্দিন গং পক্ষের সাকান হোসেন (৩৫)এর গলায় দা দিয়ে কোপ দেয় অপরপক্ষের লোকজন। এরপর উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দাই পূর্বপাড়া মোড়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দা, কুড়াল, লাঠি, হাসুয়া নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রক্তাক্ত আহত হয় কলিমউদ্দিন গং পক্ষের শাকিল হোসেন (২৮), আমিনুল ইসলাম (৪১) ও সানোয়ারা বেগম (৪০)। সংঘর্ষে অপরপক্ষের আহত হয় আকরাম হোসেন (৩৮), শামসের প্রামাণিক (৬৬), জিয়া খাঁ (৪৮) ও জিহাদ হোসেন (২২)।
আহত আমিনুল ইসলাম জানান, বিবাদমান ৭ বিঘা জমি থেকে গ্রাম্য সালিশে আমরা ৩ বিঘা জমি পাই ও তাতে ভুট্টা চাষ করি। অথচ আফাজের ছেলে শহিদুল ইসলাম জিন্না, মিন্না, সাফাত, জিহারুল, কোরবান, আরমান সহ ৬ ভাই এই জমির ভুট্টা কাটতে বাঁধা দিচ্ছে। তারা ৬ জন সহ ভাড়া করা আরও ১৫/১৬ জন আমাদের উপর হাতুড়ি, দা, ইট, লাঠি নিয়ে হামলা করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img