আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

গাংনীতে ভ্রাম্যমাণ আদালত মাদকসেবীর জেল জরিমানা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ আব্দুস সালাম (৫০) নামের এক মাদকসেবীর তিন মাসের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। আজ রোব্বার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি গাংনীর ধানখোলা গ্রামের ইদু শেখের ছেলে। তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, আব্দুস সালাম চিহ্নিত মাদক সেবী। সে নিয়মিত মাদক সেবন করতো। আজ রোব্বার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এসময় তার কাছ থেকে জব্দ করে ১৫ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)(২১) ধারা মোতাবেক তিন মাসের কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড করেন ।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img