
সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বিল থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ মে) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের তেঁতুলিয়া বিল থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কদমা গ্রামের তেঁতুলিয়া বিলে খরায় পানি শুকিয়ে যাওয়ায় কাঁদায় মাছ শিকার করছিলেন এলাকার লোকজন। এ সময় পাশেই কাক এবং কুকুরকে ওই কঙ্কাল টানাটানি করতে দেখেন তারা। খবর পেয়ে বিকেলে কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এদিকে আট মাস আগে ওই গ্রামের স্বপ্না বেগম নামে দুই পুত্র সন্তানের জননী স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। অধ্যাবধি তাকে পাওয়া যায়নি। স্বপ্না কদমা গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। গৃহবধু স্বপ্ন্ার বাবার বাড়ির লোকজনের ধারণা কঙ্কালটি স্বপ্নার হতে পারে।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ুন কবির বলেন, উদ্ধারকৃত কঙ্কাল ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষার পর পরিচয় নিশ্চিত করা হবে।



