আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

মাহাবুব হোসেন, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।
বৃহস্পতিবার (৯ মে )ভোর ৫টার দিকে উপজেলার চাঁপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত
রেল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তির
মরদেহটি উদ্ধার করেছে পু‌লিশ। নিহতের
শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই ঘটনার মূল রহস‌্য জানা যাবে।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img