আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

অ্যাম্বুলেন্স-ট্রলি সংঘর্ষ, চালক নিহত

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। এ সময় অ্যাম্বুলেন্সে রোগীর সঙ্গে থাকা ৭ জন আহত হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়ার আকন বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত অ্যাম্বুলেন্স চালক হলেন- নাইমুল ইসলাম (৩৫)। এছাড়াও অ্যাম্বুলেন্সে থাকা ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ গুরুতর আহত হন।

থানা পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের ভোলায় ফিরছিলেন বিসমিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিস। পথে মহাসড়কের মাহিলাড়া আকন বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটের খোঁয়া বোঝাই একটি বড় ট্রলির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনে অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায় চালক গুরুতর আহত হন। হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক অ্যাম্বুলেন্স চালককে মৃত ঘোষণা করেন। আহতরা শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। লাশ শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img