আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

মহেশখালীতে যুবকের ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম আবদুল্লাহ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক হিন্দু যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) তিনি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

জানা যায়, মহেশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ হিন্দু পাড়ার বাসিন্দা রাসেল দে, পিতা দুলাল কান্তি দে ও মাতা এনি বানী দে নিজ ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সকল মুসলিম ভাই-বোনদের প্রতি সালাম জানিয়ে তাদের কাছে দোয়া কামনা করেছেন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, ব্যক্তির নিজস্ব ধর্মীয় স্বাধীনতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে মত প্রকাশ করেছেন সচেতন মহল।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img