আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি স্বীকার দুপক্ষেরই, হরমুজ নিয়ে এখনো অচলাবস্থা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে দুই পক্ষই স্বীকার করেছে। তবে পারমাণবিক কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে “খুব ভালো আলোচনা” চলছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে কোনো ধরনের “ব্ল্যাকমেইল” গ্রহণযোগ্য হবে না।”

আরও পড়ুন: হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলেই হামলা হবে: আইআরজিসি

আরও  পড়ুন: মধ্যপ্রাচ্য সংকট ঘিরে আরব আমিরাত–যুক্তরাজ্য উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক

অন্যদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কলিবফ রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, আলোচনায় অগ্রগতি থাকলেও দুই পক্ষের মধ্যে এখনো বড় দূরত্ব রয়েছে। পারমাণবিক ইস্যুতে উভয়ের অবস্থান এবং কিছু “রেড লাইন” এখনো অপরিবর্তিত।

এর আগে প্রায় আট সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত শুরু হয়, যা পরে যুদ্ধবিরতিতে গড়ায়। তবে সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি সময়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক তেলের বড় অংশ পরিবহন হয় এই জলপথ দিয়ে। যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান একাধিকবার প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে সিদ্ধান্ত বদল করেছে, যা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলেছে।

ইরান দাবি করেছে, তাদের বন্দরে মার্কিন অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন। অন্যদিকে যুক্তরাষ্ট্র এটিকে “ব্ল্যাকমেইল” বলে উল্লেখ করেছে এবং নতুন করে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, প্রণালিতে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার অধিকার তাদের রয়েছে।

শনিবার হরমুজ পার হওয়ার সময় কিছু নৌযানে গুলিবর্ষণের খবরও পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ অবস্থায় দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও চূড়ান্ত সমঝোতা এখনও অনিশ্চিত রয়ে গেছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img