আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

বুধবার, এপ্রিল ২২, ২০২৬

চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

চট্টগ্রামের সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে ‘ছাত্র রাজনীতি’ ও ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা উত্তেজনার পর অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

ঘটনার সূত্রপাত হয় ক্যাম্পাসের একটি দেয়ালে আঁকা গ্রাফিতি ও লেখা ঘিরে। সেখানে আগে লেখা ছিল ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’। পরে ছাত্রদলের এক নেতার হস্তক্ষেপে ‘ছাত্র’ শব্দ পরিবর্তন হয়ে ‘গুপ্ত রাজনীতি’ লেখা যুক্ত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে।

পরিস্থিতির কারণে কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হচ্ছে।

কলেজের অধ্যক্ষ জানান, সংঘর্ষের সময় শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

কোতোয়ালি থানার পুলিশ জানায়, ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img