আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শনিবার, মে ৩০, ২০২৬

ঢাকায় আসার পথে পদ্মায় ট্রলারডুবে ২৩ গরুসহ খামারি নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে গরুবাহী ট্রলারডুবিতে ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ীর নিখোঁজের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার মাওয়া পদ্মা সেতুর ১৫ নাম্বার পিলারের সামনে এই ঘটনা ঘটে। এতে আইয়ুব আলী (৪৫) এক ব্যক্তি নিঁখোজ হয়েছেন।
নিখোঁজ আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসনের সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশ্যে যেতে ছিল। হঠাৎ দুপুর আড়াইটার সময় বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ট্রলারটি পদ্মায় ডুবে যায়।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. সুমন আলী জানান, ট্রলারডুবির পর ১৪ জন পাইকার সাঁতার কেটে তীরে উঠে এবং পাঁচটি গরু বেঁচে যায়। একজন পাইকার এবং ২৩টি গরু নিখোঁজ রয়েছে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইরিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় একজন গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন এবং ডুবে যাওয়া ট্রলারটিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে ২৩টি কোরবানির গরু নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img