আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শনিবার, মে ৩০, ২০২৬

হামলার জবাবে এবার সরাসরি ‘মার্কিন ঘাঁটিতে’ হামলা চালাল ইরান

যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যেই আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের কাছে মার্কিন ওই হামলার পর পাল্টা জবাব দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের উৎস’ হিসেবে চিহ্নিত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে একটি মার্কিন তেলবাহী জাহাজকেও পিছু হটতে বাধ্য করার দাবি করেছে আইআরজিসি-ঘনিষ্ঠ গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি এবং যুদ্ধ শেষ করতে দীর্ঘ আলোচনার মধ্যেই এ হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটল।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বন্দর আব্বাস শহরের বিমানবন্দরের কাছে মার্কিন হামলার জবাবে তারা একটি ‘মার্কিন বিমানঘাঁটিতে’ হামলা চালিয়েছে বলে আইআরজিসি জানিয়েছে। আধা-সরকারি তাসনিম বার্তাসংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে ওই বিমানঘাঁটিতে হামলা চালানো হয়।

তবে বিমানঘাঁটিটি কোথায় অবস্থিত, তা উল্লেখ করা হয়নি। আইআরজিসি বলেছে, ওই ঘাঁটি থেকেই ইরানের বিরুদ্ধে মার্কিন ‘আগ্রাসন’ পরিচালিত হয়েছিল।

এর আগে মার্কিন সামরিক বাহিনী বন্দর আব্বাস শহরের উপকণ্ঠে একটি এলাকায় হামলা চালিয়েছে বলে খবর আসে। আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘সব আগ্রাসনেরই জবাব দেয়া হবে’। তাদের দাবি, ভবিষ্যতে আরও সামরিক পদক্ষেপ নিলে তার জবাব হবে ‘আরও কঠোর ও তীব্র’।

তেহরান থেকে আলমিগদাদ আলরুহাইদের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে আবারও উত্তেজনা বাড়ছে। তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় রাডার ব্যবস্থা বন্ধ করে দেয়া একটি মার্কিন তেলবাহী জাহাজের মুখোমুখি হয় আইআরজিসি নৌবাহিনী।

প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌবাহিনী দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়, ফলে জাহাজটি পিছু হটতে বাধ্য হয়।

তাসনিমকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র বন্দর আব্বাসের একটি জনবসতিহীন এলাকায় হামলা চালিয়েছে এবং সেখানে যে বিস্ফোরণ হয়েচে তার সঙ্গে এই হামলার সম্পর্ক রয়েছে। গত তিন দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img