আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

মালিবাগ ফ্লাইওভারে পুলিশের গাড়িতে আগুন

দৈনিক দিনের কণ্ঠ: রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপরে পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ১১টা ২০ মিনিটের দিকে সংবাদ পাওয়া যায়, মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। সেখানে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ১১টা ৪২ মিনিটে।

ফায়ার সার্ভিস ধারণা করছে, পুলিশের গাড়ির কোনো ত্রুটি থেকেই এ অগ্নিকাণ্ড ঘটে, জানান ডিউটি অফিসার।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img