আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

রাজধানীর ডেমরার কোনাপাড়ার বাঁশেরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় পারুল বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ভোরে কোনো একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর ওই নারীর নাম-ঠিকানা জানা না গেলেও পরে তার স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন। তার স্বামীর নাম সাহেব আলী।

থাকেন যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img