আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

ভূরুঙ্গামারী চরে পুলিশের কম্বল বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা পুলিশের সহায়তায়  চরাঞ্চলের প্রায় শতাধিক ব‍্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে  উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দেবীবাড়ি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে খুশি হন আম্বিয়া, আয়শা ও তারা বানুসহ উপস্থিত সকলে। তারা পুলিশকে  ধন্যবাদ দিয়ে বলেন, ‘প্রতিবার আমাদের এখানে অনেক শীতে পড়ে। ঠান্ডায়  কাহিল থাকে চরের মানুষ । কিন্তু কেউ খোঁজ-খবর নেয় না। থানার পুলিশ এসে আমাদেরকে কম্বল দিলো। খুব খুশি হইছি। আল্লাহ্ উমার ( পুলিশের ) ভালো করুক।
এসময় কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অবস) সাজ্জাদ হোসেন, ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন, ওসি তদন্ত মামুনসহ পুলিশের অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ ও ইউপি সদস্য সামছুল হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img