আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

চরফ্যাশনে জেলে পরিবারের মাঝে বকনা বাছুর ও চেক বিতরণ 

প্রাকৃতিক দূর্যোগে মৃত ও নিখোঁজ নিবন্ধিত অসহায় জেলে পরিবারকে আর্থিক সহায়তার চেক ও মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
(৩ ফেব্রুয়ারী) শনিবার সকালে উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই আয়োজন করা।
এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত থেকে অসহায় জেলে পরিবারের ৫ জনকে ৫০ হাজার টাকার চেক ও  ২১জনের হাতে ২১টি বকনা বাছুর তুলে দেন।
অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমান তালুকদার, বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার প্রমূখ।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img