আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত আহত ৭ জন। সকাল সাড়ে ৬ টার দিকে শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায়  আল শামীম(২৪) নামে একজন যাত্রী মারা গেছেন। তিনি পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ সময় গাছের ডালে লেগে বাসের ছাদ ভেঙে যায়।হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ঢাকাগামী সি-লাইনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের টেটিয়ারকান্দা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের গাছে ধাক্কা খেলে বাসের ছাদ পুরো বিদ্ধস্ত হয়।পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা সহায়তায় আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img