আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

খুলনা মহানগরীতে ৯৩ হাজার ৭৮৮ শিশুকে হামের টিকা দেওয়া হবে

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩১টি ওয়ার্ডে ৬ থেকে ৫৯ মাস বয়সি ৯৩ হাজার ৭৮৮ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে স্কুল শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৩৮৮ এবং কমিউনিটি শিশুর লক্ষ্যমাত্রা ৮০ হাজার ৪০৪ জন।

আজ রোববার কেসিসির নগর স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, আমরা চাই টিকা দান কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে। ইতিমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় মাইকিং করা হচ্ছে। মসজিদের ইমামদের সাথে নিয়ে এ ব্যাপারে বৈঠক করা হয়েছে। হাম-রুবেলা টিকা দান সম্পর্কে শুক্রবার নামাজের পূর্বে খুতবায় আলোচনা করবেন। এই ক্যাম্পেইনে যেন একটি শিশুও বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন। হাম-রুবেলা টিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব।

সভায় জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ২৫৬টি টিকা কেন্দ্রে ১৪৪ জন টিকাদান কর্মী, ২০৬ জন স্বেচ্ছাসেবী এবং ৬২জন প্রথম সারির সুপারভাইজার দায়িত্ব পালন করবে।

এই ধারাবাহিকতায় খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা এবং পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img