
সাজ্জাদ হোসেন, পাংশা (রাজবাড়ি) প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অভিযানে ৫০ (পঞ্চাশ) পিছ টাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ আলামিন(২৯), নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে পাংশা উপজেলার মাগুড়াডাঙ্গী গ্রামের ইসলাম মন্ডলের ছেলে।
রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদের সার্বিক দিকনির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ মোহাম্মদ সফিউদ্দিন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে গত ২১ জানুয়ারী রাত পৌনে ১০টার সময় পাংশা থানার মৈশালা গ্রামের মোঃ শিবলু এর বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ আলামিন এর নিকট থেকে ৫০ (পঞ্চাশ) পিছ টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে সোমবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।



