আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

ভালুকায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আটক আরো এক 

রোমান আহমেদ নকিব, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় জুয়েলার্সের দোকানে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান সিসি টিভির ফুটেজ দেখে ও প্রযুক্তির সহায়তায় চক্রের এক সদস্য ব্রাহ্মণবাড়িয়া এলাকার নবীনগর থানার মৃত তাজুল ইসলামের ছেলে সেলিম (৩৬) কে আটক করা হয়।
এর আগেও থানার এস আই কাজলের নেতৃত্বে ওই ঘটনায় একটি টিম পরিচালনা করে কুমিল্লা জেলার হোমনা থানার কলাগাছি এলাকার শিশু মিয়ার ছেলে আমির হোসেন (৩৩) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আমি তো আবুল কাশেম এর ছেলে
দুলাল (৩২)কে আটক করে জেল হাজতে পাঠায়।
সোমবার রাতে সেলিমকে আটকের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গত ১০ জানুয়ারি বাটাজোড় এলাকায় দোকানের সামনে ছাতা ও চাদর ধরে শাটার ফাক করে অভিনব কায়দায় হৃদয় সুজয় জুয়েলার্সে চুরির ঘটনাটি ঘটে।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img