আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

চাটখিলে ওয়ান ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ছোবহানপুর বাজারে বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে ওয়ান ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। এউপলক্ষ্যে এজেন্ট শাখার স্বত্তাধীকারি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চাটখিল শাখা ম্যানেজার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাংবাদিক মো. গোলাম সারোয়ার জুয়েল, ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ের জোনাল ম্যানেজার পলাশ চন্দ্র দাস ও প্রধান কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আবু সুফিয়ান।
উদ্ধোধনী সভায় স্থানীয় সমাজ সেবক আবদুল মতিন চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ ও ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img