আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

‘হাসনাত-সারজিস বরিশালে এলে প্রতিরোধ করা হবে’

সাত দফা দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা বুধবার নগরের চৌমাথায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। সেখানে শিক্ষার্থীরা এনসিপির দুই শীর্ষ নেতাকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলমকে (উত্তরাঞ্চল) বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেছেন কারিগরি শিক্ষার্থীরা।

সাত দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার নগরের চৌমাথায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। সেখানে শিক্ষার্থীরা এনসিপির দুই শীর্ষ নেতাকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেন।

জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

এর আগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল করে সেখানে যান। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু বিক্ষোভের নেতৃত্ব দেন।

তিনি জানান, হাসনাত ও সারজিস কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা কখনো বরিশালে এলে প্রতিরোধ করা হবে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img