আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

চাটখিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে যানবাহনের জরিমানা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ সড়ক পরিবহন আইন ২০১৮ শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে চাটখিল পৌর বাস স্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। ভ্রাম্যমান আদালত পরিচালনায় বিআরটিএ নোয়াখালী টিম ও চাটখিল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
ভ্রাম্যমান আদালতের অভিযানকালে গাড়ির ফিটনেসের কাগজপত্র নবায়ন না করায় তিনটি বাস কোম্পানি কে (জননী, হিমালয়, আল বারাকা) ১০ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই সিএনজি চালকের ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঢাকাগামী বাস সমূহের ভাড়া ৫০০ টাকা নির্ধারন করে দিয়ে মুচলেকা গ্রহন করা হয়েছে।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img