আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

পাইকগাছায় ৫’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ৫’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল গাজী (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনা মোতাবেক পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৩০এপ্রিল মঙ্গলবার রাত প্রায় ১০.৪৫ উপজেলার গোপালপুর গ্রাম থেকে ৫’শ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী উপজেলার গোপালপুর গ্রামের মোঃ মুনসুর গাজী-এর পুত্র মোঃ শফিকুল গাজী (৪০) গ্রেফতার। গ্রেফতারকৃত শফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে থাকে বলে পুলিশ জানিয়েছেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, গাজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন, মাদক ব্যবসায়ী, ইভটিজিং, জোয়া, গাঁজা ব্যবসায়ী, চাঁদাবাজি, কাউকে ছাড় নেই। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img