
মো. আরিফুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ বৃহস্পতিবার (০২ মে) সকাল অনুমান ৯.২০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুপকারী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড এলাকার লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম(৫৫)।
জানা গেছে, ২ মে সকাল সাড়ে নয়টার দিকে বাঘাইছড়ি উপজেলাধীন রুপকারি ইউপিস্থ রপকারী মুসলিম ব্লকে গরু আনতে বাহিরে গেলে বজ্রপাতে বাহারজান বেগম (৫৫) নামে একজন মহিলা নিহত হয় বলে জানা যায়। বৃষ্টি শুরু হলে গরু আনতে বাহিরে গেলে ভিকটিম তার বাড়ি থেকে অনুমান ২০০ গজ দুরে রাস্তার উপর বজ্রপাতের শিকার হন। স্থানীয় লোকজন চিকিৎসার জন্য বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
এছাড়াও আরো বেশ কয়েকজন মানুষ আহত এবং গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়।



