আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

আটঘরিয়ায় আম-লিচুর গুটি তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছে , ফলন বিপর্যয়ের শঙ্কা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় প্রচণ্ড গরম আর খরায় ঝরে পড়ছে আম ও লিচুর গুটি। এতে দিশেহারা চাষিরা। কোনোভাবেই গুটি ঝরে পড়া ঠেকাতে পারছেন না তারা। এতে ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
দীর্ঘ দিন ধরে সূর্যের তীব্রতায় প্রকৃতির প্রাণ ওষ্ঠাগত। বর্তমানে পাবনার আটঘরিয়াসহ আশে পাশে ৪১ থেকে ৪২ ডিগ্রিতে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। তীব্র তাপপ্রবাহে বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি।
এ বছর প্রচুর মুকুল দেখে বাম্পার ফলনের স্বপ্ন দেখেন চাষিরা।  চাষিদের স্বপ্নের রঙ ফিকে হয়ে গেছে। গত দু’ সপ্তাহের তাপপ্রবাহে অব্যাহতভাবে ঝরে পড়ছে লিচুর গুটি।
শুধু লিচু নয়, আমের ক্ষেত্রেও একই পরিস্থিতি। নানাভাবে চেষ্টা করেও আম-লিচুর গুটি ঝরে পড়া রোধ করতে পারছেন না চাষিরা। এমন পরিস্থিতিতে ফলন বিপর্যয়ের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
চাঁদভা গ্রামের লিচু চাষি মোঃ নুরুল ইসলাম জানান, এবার যে পরিমাণ মুকুল এসেছিল আমরা খুব স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তীব্র খরার কারণে লিচুর গুটি ঝরে পড়ছে। ইতোমধ্যে অর্ধেক লিচুর গুটি ঝরে পড়েছে। এমন চলতে থাকলে লোকসান গুনতে হবে।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img