আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ইরানের সঙ্গে গ্যাস চুক্তি নবায়নে এখনো আলোচনা শুরু হয়নি : তুরস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের সঙ্গে প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তি নবায়ন নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন তুরস্কের জ্বালানি মন্ত্রী।

আন্তালিয়া থেকে এএফপি জানায়, আলপারসান বাইরাকতার বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ইরানের সঙ্গে তুরস্কের গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হবে। তবে আঙ্কারা এখনো চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি।

তিনি জানান, তুরস্ক এখনো ইরানি গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে আগ্রহী এবং ভবিষ্যতে আলোচনা হতে পারে।

মন্ত্রী বলেন, ‘এখন কোনো আলোচনা চলছে না, তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সম্ভাব্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হতে পারে।’

বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে আলোচনা বিলম্বিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তুরস্ক স্বল্প বা মধ্যম মেয়াদে জ্বালানি সরবরাহ সংকটে নেই, যদিও আঞ্চলিক উত্তেজনা এবং বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতি জ্বালানি বাজারে মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে।

হরমুজ প্রণালির বিষয়ে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি আবারও দেখিয়ে দিচ্ছে যে জ্বালানি নিরাপত্তার জন্য সরবরাহ উৎস বৈচিত্র্যকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তুরস্কের জ্বালানি মন্ত্রী বলেন, এ সমস্যা শুধু কোনো একটি দেশের নয়, বরং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে সমাধান করা প্রয়োজন।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img