আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শনিবার, মে ৩০, ২০২৬

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখায় আমার পেজ গায়েব করা হয়েছে: রাশেদ খান

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিকল্পিত ‘সাইবার হামলা’ চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেন, সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া ‘ইমপারসোনেশন’ (ছদ্মবেশ ধারণ) অভিযোগ তুলে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত পেজটি অচল করে দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে তিনি এই সাইবার আক্রমণের তীব্র নিন্দা জানান।

রাশেদ খান তাঁর পোস্টে অভিযোগ করেন, যারা যুক্তিতে টিকতে পারে না, তারাই অনৈতিকভাবে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আমার পেজের বিরুদ্ধে ছদ্মবেশ ধারণের সম্পূর্ণ ভুয়া অভিযোগ এনে সেটিকে ডাউন করে দেওয়া হয়েছে। অথচ এটি আমার নিজের তৈরি আসল পেজ। যারা সুস্থ যুক্তিতর্ক মানতে পারে না এবং গালিগালাজ যাদের একমাত্র সম্বল, তারা হয়তো ভাবছে আমার পেজ বন্ধ করলেই আমার কণ্ঠ স্তব্ধ করে দেওয়া যাবে।”

বিএনপির এই নেতা জানান, অনেক শ্রম ও দীর্ঘ সময় নিয়ে তিনি তাঁর এই ফেসবুক পেজটি গড়ে তুলেছিলেন। এটিই প্রথম নয়, এর আগেও রাজনৈতিক প্রতিপক্ষের টার্গেটে পরিণত হয়ে তাঁর বেশ কয়েকটি ব্যক্তিগত ফেসবুক আইডি নিষ্ক্রিয় (ডিজঅ্যাবল) করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার তাঁর পেজটি গায়েব করে দেওয়া হলো।

পোস্টে তিনি আরও ইঙ্গিত দেন, ‘গুপ্ত রাজনীতির’ বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি গোষ্ঠী তার বিরুদ্ধে সংগঠিত সাইবার অপারেশন পরিচালনা করছে। তবে কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কোনো নাম উল্লেখ করেননি।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img