আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শনিবার, মে ৩০, ২০২৬

নওগাঁয় বজ্রপাতে নিহত ও আহত পরিবারে এমপির আর্থিক সহায়তা প্রদান

নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল নিহত দিলিপ চন্দ্র বর্মনের স্ত্রী অনিতা রানী বর্মনের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। পাশাপাশি বজ্রপাতে আহত জীবন চন্দ্র বর্মন ও নারায়ণ চন্দ্র বর্মনকে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৬ মে উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন দিলিপ চন্দ্র বর্মন। এ ঘটনায় তার সঙ্গে থাকা জীবন চন্দ্র বর্মন ও নারায়ণ চন্দ্র বর্মন গুরুতর আহত হন।

সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে নিহতের স্ত্রী অনিতা রানী বর্মন জানান, এই সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাইন বিনতে আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম এরশাদ, মৎস্য কর্মকর্তা শিল্পী রানী ও সমাজসেবা কর্মকর্তা রেজাউন হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img