আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শনিবার, মে ৩০, ২০২৬

গোলামখালী নদী ভাঙন, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গোলামখালী নদীর তীব্র ভাঙনে একের পর এক গ্রাম বিলীন হওয়ার পথে। প্রতিদিন নদীগর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। দীর্ঘদিনেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

এ অবস্থায় বাউশি ইউনিয়নের সাধুয়ারকান্দা এলাকায় নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শতাধিক নারী-পুরুষ। এতে নদীপাড়ের বিভিন্ন গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বক্তারা জানান, কংশ নদের শাখা গোলামখালী নদীর ভাঙনে সাধুয়ারকান্দা, হাঁটখলা, চাঁনপুর, নতুন শেখেরপাড়া ও দেওপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা ঝুঁকির মুখে রয়েছে। প্রতি বর্ষা মৌসুমেই ভাঙনের তীব্রতা বেড়ে যায়, ফলে অনেক পরিবার ইতোমধ্যে ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই ভাঙন চললেও টেকসই কোনো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও বিভিন্ন স্থাপনা ধ্বংসের মুখে পড়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন আশরাফুল আলম চাঁন মিয়া, লিটন হোসেন, আলিম হোসেন, আলমঙ্গীর আহমেদ খোকন, আতাউর রহমান সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img