আজ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার, এপ্রিল ২০, ২০২৬

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন ও পারিবারিক প্রীতিমিলনী অনুষ্ঠিত 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন ও পারিবারিক প্রীতিমিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি ) উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভারতীয় সীমান্তের কাছে জিরো পয়েন্টে অবস্থিত সোনাহাট ভূমি বোটানিক‍্যাল গার্ডেনে এই আয়োজন করা হয়। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে দিন ব‍্যাপী এই আয়োজনে বিভিন্ন ইভেন্টের খেলা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে  আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শামীমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, ওসি রুহুল আমিন, ওসি (তদন্ত) আল মামুন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আপেল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।  প্রেসক্লাবের  সদস‍্য ও তাদের পরিবারের সদস‍্যরা এতে অংশ গ্রহণ করেন।
আরও পড়ুন

একটি মন্তব্য করতে পারেন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

- বিজ্ঞাপন -spot_img